বিভাগের সকল অফিসার তাদের ব্যক্তিগত রোজনামচাসমূহ পেশ করিবেন, যাহাতে তাহাদের প্রত্যেক দিনের চলাচলের নথির সহিত একটি সংক্ষিপ্ত বিবরণসহ পৃথক শীটে তাহাদিগকে যেই সকল কাজে লাগান হইয়াছে এমন অনুসন্ধান অথবা তদন্তের বর্ণনা দিবেন। যখন অফিসারদিগকে ব্যক্তিগতভাবে তদন্ত চালানোর জন্য প্রয়োজন হয় সেইক্ষেত্রে তাহারা ফৌজদারী কার্যবিধির ১৭২ ধারা অনুসারে বর্ণিত নিয়মানুসারে তাহাদের মামলার ডায়েরীসমূহ পেশ করিবেন এবং ইহার সহিত তাহাদের ব্যক্তিগত রোজনামচা সংযোজন করিবার দরকার নাই। ভাষ্য ব্যক্তিগত ডায়েরী ও মামলার ডায়েরীর মধ্যে পার্থক্যঃ অপরাধ তদন্ত বিভাগের অফিসারগণের জন্য ব্যক্তিগত ডায়েরী একটি মূল্যবান রেকর্ড।…