অপরাধ তদন্ত বিভাগের উপ-মহাপরিদর্শক বিশেষ ধরনের অনুসন্ধান অথবা তদন্তের নির্দেশ দিতে পারেন, যাহাতে সুপারগণের স্থানীয় কোন স্বার্থ নাই । যেমন জেলা সুপারের পরিবর্তে তাহার সরাসরি নিয়ন্ত্রণে তাহার বিভাগের অফিসারদের দিয়া মিথ্যা সিভিল স্যুট-সংক্রান্ত অনুসন্ধান চালাইবেন, তবে তাহার পূর্বেই মহা-পরিদর্শকের একটি সাধারণ অথবা বিশেষ নির্দেশ লইতে হইবে। ভাষ্য তদন্ত ও অপরাধ তদন্ত বিভাগে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বিশেষ ধরনের অনুসন্ধান ও তদন্ত সরাসরি চালাতে পারেন যাহাতে স্থানীয় সুপারিন্টেন্ডেন্টগণের সংশ্লিষ্টতার কোন প্রয়োজন নাই অর্থাৎ এমন সকল মিথ্যা দেওয়ানী মামলার তদন্ত যাহা তাহার বিভাগের অধঃস্তন অফিসারগণ…