(ক) প্রত্যেক সুপারিন্টেণ্ডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি সুপারিন্টেডেন্ট একটি কুরিয়া সফর ডায়েরী রাখিবেন এবং তাঁহাতে দেখাইতে হইবে (১) তদারকি বা অন্য দায়িত্ব পালনের জন্য হেডকোয়ার্টারে কখন অনুপস্থিত ছিলেন, কিভাবে তিনি সেই সময় ব্যয় করিয়াছেন এবং পুলিশের জন্য আগ্রহোদ্দীপক কি কি বিষয় তাহার দৃষ্টিগোচর হইয়াছে এবং (২) হেডকোয়ার্টারে অবস্থানকালে রাত্রিকালে কখন কিভাবে অফিসসমূহ তদারকি বা অনুসন্ধান কার্যে নিয়োজিত ছিলেন। (খ) উক্ত ডায়েরী ফুলস্কেপ কাগজে অর্ধেক মার্জিন রাখিয়া প্রত্যেক দিন (অথবা স্বল্প বিরতিতে) লিখিতে হইবে এবং সফরের শেষ নয়। অফিসার কি করিয়াছেন বা কি জানা গিয়াছে তাহা সফরের…