অপরাধ তদন্ত বিভাগ নিয়ন্ত্রিত মামলাসমূহের ক্ষেত্রে অপরাধ তদন্ত বিভাগের উপমহাপরিদর্শক পুরস্কারসমূহের অনুমোদন দিবেন এবং তাহা প্রদান করিবেন। এমন সকল ক্ষেত্রে পুলিশ অফিসার এবং বহিরাগতদিগকে পুরস্কারের জন্য দেওয়া সুপারিশ সম্বলিত প্রত্যেকটি তালিকা অপরাধ তদন্ত বিভাগের ইন্সপেক্টর সংশ্লিষ্ট সুপারের নিকট দাখিল করিবেন এবং তাহার পূর্বে মতামত প্রকাশের জন্য আগ্রহী সার্কেল ইন্সপেক্টর অথবা ইন্সপেক্টরদিগকে সুযোগ দিবেন। পুলিশ সুপার তাহার মন্তব্য সম্বলিত তালিকা রেঞ্জের উপমহাপরিদর্শকের মাধ্যমে অপরাধ তদন্ত বিভাগের উপ-মহাপরিদর্শকের নিকট পেশ করিবেন। 619. In cases controlled by the Criminal Investigation…