(ক) অপরাধ তদন্ত বিভাগের উপ-মহাপরিদর্শক যেকোন পর্যায়ে একটি অনুসন্ধান অথবা তদন্তের দায়িত্ব গ্রহণ করতে পারেন। তিনি নিয়ন্ত্রণ গ্রহণ করিয়াই তৎক্ষণাৎ তাহা রেঞ্জের উপ-মহাপরিদর্শককে জানাইবেন, তিনি ঐ জ্ঞাপনের একটি কপি সরাসরি পুলিশ সুপার অথবা সংশ্লিষ্ট সুপারগণকে জানাইবেন। (খ) অপরাধী মামলার ক্ষেত্রে যেইখানে তদন্ত অবশ্যই একাধিক জেলায় চালাইতে হয়, অথবা যেইখানে জটিলতা রহিয়াছে যাহা একজন বিশেষভাবে দক্ষ গোয়েন্দার সহায়তা ব্যতিরেকে তদন্ত চালানও সম্ভব নহে, সেইক্ষেত্রে আবগারী কমিশনার একজন অফিসারের সেবা প্রত্যাশা করিয়া অপরাধ তদন্ত বিভাগের নিকটে অধিযাচনপত্র পাঠাইবেন। জরুরী ক্ষেত্রে একজন নিম্ন পদমর্যাদার…