গুরুতর অপরাধ, অপরাধী এবং পুলিশের জন্য আকর্ষণীয় অন্যান্য বিষয়-সংক্রান্ত তথ্যাবলী সাধারণতঃ এই সকল সূত্র হইতেই সংগ্রহ করা হয় । (১) বিশেষ প্রতিবেদনসমূহ, প্রতারণার ক্ষেত্রে প্রথম তথ্য প্রতিবেদনসমূহ এবং জরুরী চিঠিসমূহ, যাহা পরিশিষ্ট ১৫-তে দেওয়া হইয়াছে; (২) অন্যান্য স্থান হইতে প্রাপ্ত বিশেষ প্রতিবেদনসমূ; (৩) অভিযুক্তগণের স্বীকারোক্তি; (৪) অপরাধ গোয়েন্দা সংস্থা রেকর্ড হিসাবে রাখা মামলা হিস্টরি; (৫) সংস্থায় রক্ষিত আঙ্গুলের ছাপসম্বলিত স্লিপসমূহ; (৬) ক্রিমিনাল ইনটেলিজেন্স গেজেটে সন্নিবেশিত করিবার জন্য প্রাপ্ত নোটিশসমূহ; (৭) অন্যান্য স্থানসমূহ এবং পুলিশ গেজেট; (৮) অফিসারগণের নিকট হইতে অপরাধ এবং…