(ক) সফরের সময় সুপারিন্টেন্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট অথবা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অথবা সার্কেল ইন্সপেক্টর যত বেশি সম্ভব চৌকিদারী প্যারেডে যোগ দিবেন এবং গ্রাম পুলিশ তাহাদের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে যথাযথভাবে নির্দেশ লাভ করিতেছে কিনা এবং ভারপ্রাপ্ত অফিসার অপরাধ সম্পর্কে তাহাদের নিকট হইতে ঠিকমত খবরা-খবর পাইয়া থাকেন। কিনা, দুষ্ট লোকদের সম্পর্কে ও অপরাধীদের গতিবিধি সম্পর্কে তাহার ঠিকমত রিপোর্ট দেয়। কিনা ইত্যাদি বিষয়ে অবহিত হইবেন ; এবং তিনি লক্ষ্য করবেন যে ,গ্রাম পুলিশ (১) যথার্থভাবে জিজ্ঞাসিত হইয়াছে এবং অসৎ চরিত্রের লোক, চোরাই সম্পত্তি, হৈ-হল্লা নোটিস, আক্ষোপনকারী ও অন্যান্য প্রয়োজনীয়…