(ক) রেলওয়ে পুলিশ জেলা গুলিশের মত একই ফরমে গ্রাম্য অপরাধ নোট বহি রক্ষণাবেক্ষণ করিবেন। সাধারণতঃ প্রত্যেক রেলওয়ে স্টেশন তাহার ডাউন ডিসট্যান্ট সিগনালের অংশসহ এবং পরবতী স্টেশনের আপ লাইনকে এক সঙ্গে লইয়াই একটি ইউনিয়ন গঠিত হয়। যেই সকল স্টেশনে খুব বড় শেড় এবং চত্বর থাকে (সুপার কর্তৃক নির্দিষ্ট হইবে) সেইক্ষেত্রে শেডসমূহ এবং চত্বরগুলি একটি পৃথক ইউনিয়ন হিসাবে গণ্য হইতে পারে। (খ) প্রথম অংশে চুরি, সিদ্ধ কাটিয়া চুরি, লুন্ঠন, ডাকাতি, খুন, মাদক সেবন এবং ১৮৯০ সালের রেল আইনের ১২৬ হইতে ১২৯ ধারার আওতায় মামলাসমূহ অন্তর্ভুক্ত হইবে, তাহা ব্যতীত এই সকল অপরাধ করিবার অপচেষ্টাও অন্তর্ভুক্ত করিতে হইবে। স্থানীয়…