৬০৬। রেলওয়েতে সংঘটিত অপরাধের তারবার্তাবাহী জ্ঞাপন ঃ (ক) রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ নিম্নোক্ত ঘটনাসমূহের সংবাদ টেলিগ্রাম মারফত পাঠাইবেন ,যাহাতে রেলওয়েতে সংঘটিত অপরাধ এবং অপরাধীদের তৎপরতা সম্পর্কে তথ্য বিস্তার দ্রুততার সহিত নিশ্চিত হয় এবং ইহাতে রেলওয়ে পুলিশের বিভিন্ন শাখার মধ্যে উন্নত সহযোগিতা নিশ্চিত হয় ঃ মামলার শ্রেণী যাহাকে যানাইতে হইবে ১। চলমান যাত্রীবাহী ট্রেনে মারাত্মক চুরি,লুন্থন এবং ডাকাতি রেলওয়ে পুলিশের সার্কেল সহকারী সুপার সুপরিচিত লাইনে সকল জংশনে রেলপুলিশের থানায়। দেশের সকল রেল পুলিশ সুপারের নিকট। ৷ অপরাধ তদন্ত বিভাগের উপ-মহাপরিদর্শকের সহকারীর নিকট গোয়েন্দা শাখার…