অনুসন্ধানের পর দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ ময়না তদন্তের জন্য স্থানীয় মেডিক্যাল অফিসারগণের নিকট পাঠান যাইতে পারে ; তবে ময়না তদন্ত করিবার ক্ষমতা যাহার রহিয়াছে তাহারই নিকট লাশ পাঠাইতে হইবে। তাহার পর পরলোকগত ব্যক্তির আত্মীয়-স্বজন অথবা বন্ধু-বান্ধবের নিকট হস্তান্তর করা যাইতে পারে। আহত ব্যক্তিদিগকে চিকিৎসার জন্য একই মেডিক্যাল অফিসার অথবা রেলওয়ের মেডিক্যাল অফিসার, যেইখানে সুবিধাজনক সেইখানেই পাঠাইতে হইবে। পুলিশ চিকিৎসার জন্য একজন ব্যক্তিকে জোর করিয়া একজন চিকিৎসকের নিকট লইয়া যাইতে পারেন না ; কিন্তু যদি তাহাকে একজন সাক্ষী হিসাবে প্রয়োজন হয় তাহা হইলে তাহারা ফৌজদারী কার্যবিধির ১৭১ ধারা…