দুর্ঘটনার ক্ষেত্রে তদন্ত করিবার দায়িত্ব প্রাথমিকভাবে রেলওয়ে পুলিশ সুপারের উপর বর্তায়। যখন থানার ভারপ্রাপ্ত একজন জেলা পুলিশ অফিসার একটি দুর্ঘটনার খবর পাইবেন তিনি তখনই ঘটনাস্থলে যাইবেন এবং একটি প্রাথমিক তদন্ত চালাইবেন এবং দেখিবেন যে, কেহই ফেরারী হয় নাই। রেলওয়ে পুলিশ সেইখানে পৌঁছামাত্রই তিনি বিষয়টি তাহাদের হাতেই হস্তান্তর করিবেন। রেলওয়েতে দুর্ঘটনা হইলেও যেইখানে রেল পুলিশ অনুমোদন করা হয় নাই, সেইক্ষেত্রে এখতিয়ারভুক্ত জেলা পুলিশের কর্মকর্তাগণ তাহা তদন্ত করবেন। টীকা ঃ দুর্ঘটনা সংক্রান্ত বিজ্ঞপ্তিসমূহ এবং তদন্তের বিষয়গুলি ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৮৪ ধারার বিধি অনুসারে হইবে, যাহা পরিশিষ্ট…