(ক) ইহা রেলওয়ে কর্তৃপক্ষের সহিত ব্যবস্থা গৃহীত হইয়াছে যে, যখনই অস্ত্র, গোলাবারুদ, সামরিক সাজ-সরঞ্জাম অথবা যেকোন ধরনের বিস্ফোরক দ্রব্যের চালান প্রেরণের জন্য পাওয়া যাইবে, তখন প্রেরক ষ্ট্রেশনের ক্টেশন মাস্টার গ্রহণকারী ক্টেশনের ক্টেশন মাস্টারের নিকট টেলিগ্রাম করিবেন, তিনি তাৎক্ষণিকভাবেই ঐ সমস্ত মালামাল গ্রহণের প্রস্তুতির জন্য গ্রহণকারীকে পরামর্শ দিবেন এবং সেইখানে যদি কোন স্থানীয় রেলওয়ে পুলিশের থানা থাকে তাহা হইলে ঐ সমস্ত মালামালের আগমন সম্পর্কে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাইবেন। ষ্টেশন মাষ্টার মালের তালিকা এবং লাইসেন্স অনুসারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (যেইখানে রেলওয়ে পুলিশের একটি থানা রহিয়াছে)…