ক) রেলওয়ে দুর্ঘটনার ক্ষেত্রে পুলিশী রিপোর্টসমূহ, একইভাবে রেলওয়ে সংক্রান্ত অন্যান্য পুলিশী নথিপত্র আদালত অফিসারের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করিতে হইবে, সরাসরি পেশ করা যাইবে না। অন্য আদালতের প্রক্রিয়া নিম্নোক্ত অনুসারে হইবে ঃ (১)জেলা পুলিশের কর্মচারীরা সাধারণতঃ রেলওয়ে পুলিশের মামলার ক্ষেত্রে অভিযোগ আনিবার ক্ষেত্রে প্রাথমিকভাবে দায়ী। যখন রেলওয়ে পুলিশের একটি মামলা আদালতে আসে, তখন জেলা পুলিশ আদালত অফিসার মামলাটি সুষ্ঠুভাবে ম্যাজিষ্ট্রেটের নিকট পেশ করিবেন এবং মামলার বিবাদী ও সাক্ষীগণের উপস্থিতি ও মামলার কাগজপত্র সঠিকভাবে রহিয়াছে কিনা তাহা দেখিবেন। (২)১৮৯০ সালের রেলওয়ে আইনের আওতায়…