(ক) ইন্সপেক্টর বা তদূৰ্ব্ব মর্যাদার একজন পুলিশ অফিসার থানায় সফর বা থানায় গমনের বিষয়গুলি অবশ্যই ইন্সপেকশন রেজিস্টারে লিপিবদ্ধ করিবেন এবং তিনি নিজ এখতিয়ারভুক্ত বিষয়ে যেই সকল কাজ করিয়াছেন বা করিতেছেন। তৎসুমূহের সংক্ষিপ্ত বিবরণ উহাতে লিখিয়া রাখিবেন। ইহা ব্যতীত কোন নূতন তথ্য তিনি জ্ঞাতু হইয়া থাকিলে তাহাও ভিলেজ ক্রাইম নোটবুকে অথবা অন্য কোন উপযুক্ত রেজিস্টারে লিপিবদ্ধ করিবেন। (খ) সুপারিন্টেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অথবা ইন্সপেক্টর কোন উড়ো সফর বা উড়ো পরিদর্শনে গমন করিলে তাহা ৪৭ প্রবিধানে নির্ধারিত বাৰ্ষিক বা অর্ধ-বার্ষিক পরিদর্শন হিসাবে গণ্য হইবে না। নিয়মিত…