(ক) ভ্রমণ ব্যয় ও পুলিশ হেফাজতে রাখাকালে বন্দীদের খাদ্য এবং চুরি হইয়া যাওয়া মালামাল আনয়নের যানবাহন ব্যয় এবং অন্যান্য দ্রব্য-সামগ্ৰীর বিলসমূহ ষ্টেশন অফিসারগণ রেলওয়ে পুলিশ সুপারের অনুস্বাক্ষরের জন্য মাসিক ভিত্তিতে পেশা করিবেন। রেলওয়ে পুলিশ সুপার অনুস্বাক্ষরের পর তাহা ষ্টেশন অফিসারের নিকট পাঠাইবেন, তারপর ঐ রেলওয়ে পুলিশ স্টেশন যাহার এখতিয়ারভুক্ত, বিল প্রদানের জন্য স্টেশন মাস্টার সেই ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। (খ) ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১৩২ ধারাসহ ১১৩ ধারা অনুসারে রেল পুলিশের নিকট হস্তান্তর করা ব্যক্তিদের ক্ষেত্রে যখন প্রয়োজন হয় তখন তাহাদিগকে ম্যাজিষ্ট্রেটের আদালতে চালান দিতে…