(ক) রেল যাত্রীরা যখন কোন তথ্য জানায় রেলওয়ে থানার অফিসারগণ তাহাতে সাথে সাথেই সাড়া দিবেন, সেইক্ষেত্রে যদি সম্ভব হয় তাহা হইলে সংবাদদাতা যাত্রীগন একই ট্রেনে তাহাদের যাত্রা অব্যাহত রাখিবেন। নির্দিষ্ট কিছু ঘটনার ক্ষেত্রে পুলিশ অফিসারগণকে ট্রেন ভ্রমণের পরামর্শ দেওয়া হইয়াছে এবং সংবাদদাতা যাত্রীগণকে আটকাইয়া রাখিবার চাইতে বরঞ্চ তাহাদের সহিত কিছু দূরত্ব পর্যন্ত ভ্রমণের কথা বলা হইয়াছে। (খ) একটি পুলিশী তদন্ত অথবা আদালতে সাক্ষ্য দানের জন্য একজন যাত্রীর টিকেট আটক করা হইলে , ক্ষেত্র অনুসারে তাহা পরবর্তী ট্রেন অথবা স্টীমারে পাওয়া যাইবে। (গ) যাত্রীকে আটককারী পুলিশ অফিসার সঙ্গে সঙ্গেই ব্যাপারটি ক্টেশন…