গবাদিপশু এড়াইবার জন্য দেওয়া উপযুক্ত বেড়া ডিঙ্গাইয়া যখন গবাদিপশু রেলওয়ের এলাকার মধ্যে অনধিকারভাবে ঢুকিয়া পড়ে,তখন রেলওয়ে পুলিশ অথবা রেলওয়ের যেকোন কর্মচারী তাহা আটকাইতে পারে অথবা সেই সকল গবাদিপশুগুলি নিকটস্থ জেলার পুলিশী থানা অথবা রেলওয়ে থানায় পাঠাইতে পারে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটি লিখিত স্মারকপত্র দিয়া তাহা জানাইতে হইবে, যাহাতে নিম্নোক্ত বিষয়গুলি থাকিবে ঃ (১) আটককৃত গবাদিপশুগুলির বিবরণ এবং সংখ্যা; (২) আটকের তারিখ, সময় এবং আটকের স্থান; (৩) যেই ব্যক্তি আটকের নির্দেশ দিতেছেন অথবা যিনি আটক করিয়াছেন তাহার নাম; (৪) যেই সকল ব্যক্তিরা উক্ত অনধিকার প্রবেশের ঘটনা প্রত্যক্ষ…