(ক) রেল কোম্পানিকে বহনের জন্য যেই মালামাল দেওয়া হইয়াছে, উক্ত মালামালের দ্রুত বিলি অথবা অবিলি সম্পর্কে গ্রাহক অথবা প্রেরক অথবা রেলওয়ে কর্তৃক জ্ঞাপন করা হইয়াছে, উক্ত মালামালকে হারান মালামাল’ বলা যাইবে । (খ) নিম্নোক্ত হারান মালামালের মামলাগুলি প্রগ্রাহ্য বলিয়া শ্রেণীভুক্ত হইয়াছে ঃ (১) যেই সকল ক্ষেত্রে, ওয়াগনগুলি অবিকল সীলমোহরসহ পৌছাইয়াছে, প্যাকেটগুলির অথবা প্যাকেটের মোড়ক অবশ্যই কাটিয়া ফেলা অথবা পাল্টান হইয়াছে। (২) সীলমোহর করা ওয়াগন পৌছাইয়াছে, মালামালের সংক্ষিপ্ত রসিদ হারাইয়া গিয়াছে, ক্ষতিগ্রস্ত হইয়াছে অথবা মালামাল কম হইয়াছে অথবা বড় ছিটকিনি লাগান রহিয়াছে অথবা ভেন্টিলেটর খোলা রহিয়াছে…