(ক)১৮৯০ সালের রেলওয়ে আইনের ১৩১ ধারা অনুসারে রেলওয়ে পুলিশকে পরোয়ানা ব্যতিরেকে গ্রেফতার করিবার ক্ষমতা দেওয়া হইয়াছে, তাহা একই আইনের ১০১ ধারার আওতায় অপরাধের জন্য, তবে, ব্যাপারটি বিবেচনামূলক। ইহা কেবলমাত্র গুরুতর এমন ক্ষেত্রে প্রয়োগ করিতে হইবে, যেমন (১) যেইখানে কাহারও মৃত্যু হইয়াছে অথবা কোন ব্যক্তি মারাত্মক জখম হইলে পরে ;অথবা (২) বড় ধরনের কোন একটি অপরাধের দায়ে কাহাকেও গ্রেফতার করা হইলে পরে ; এবং (৩) অভিযুক্ত ব্যক্তি ফেরার হইতে পারে অথবা জনগণের জীবনের নিরাপত্তার প্রতি অব্যাহত হুমকি হইতে পারে। যখন কোন রেল কর্মচারীকে পরোয়ানা ব্যতিরেকে গ্রেফতার করা হয়, তখন গ্রেফতার সংবাদ তাৎক্ষণিকভাবে…