(ক) রেলওয়ে যেকোন কর্মচারীর মতই যদি আইন লংঘন করা হয় তাহা হইলে রেলওয়ে প্রশাসনের কর্মচারীদিগকেও গ্রেফতার করা হইবে,যদি ফৌজদারী অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য কোন ব্যক্তিকে পুলিশের প্রয়োজন হইলে উক্ত ব্যক্তিকে তাহার দায়িত্ব হইতে বিমুক্ত করিবার কর্তব্য ও দূয়িত্ব রেল প্রশাসনের কর্মকর্তাগণের। এই সকল ক্ষেত্রে গ্রেফতারের নোটিস তাৎক্ষণিকভাবে পুলিশ উক্ত ব্যক্তির বিভাগীয় প্রধানের নিকট দিবে। যদি কোন ক্ষেত্রে যেই ব্যক্তিকে গ্রেফতার করা হইবে, যিনি দায়িত্ব পালন করিতেছেন, যাহার তাৎক্ষণিক গ্রেফতার ঝুকি এবং ঝামেলার কারণ হইতে পারে(যেমন, যদি তিনি একটি গাড়ি চালাইতে থাকেন এবং সেইখানে যদি অন্য কোন…