পুলিশ যখন রেলওয়ে অফিসারের লিখিত অনুরোধপত্র পাইবে, যাহা রেলওয়ের এজেন্ট অথবা ম্যানেজারের যথাবিহিত কর্তৃত্বপ্রাপ্ত, তখন ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১৩২(১) ধারা অনুসারে রেলওয়ে কর্মচারীদের কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তিদের দায়িত্ব গ্রহণ করিবে এবং ম্যাজিস্ট্রেটের হেফাজতে প্রেরণ করবে অথবা জামিনে অথবা ব্যক্তিগত মুচলেকা লইয়া মুক্তি দিবে তাহা ব্যতীত তাহারা আদালতে যখন প্রয়োজন হইবে এমন ধরনের মামলায় অভিযোগ আনিবে। টীকা ঃ (১)রেলওয়ে অফিসারের লিখিত অনুরোধে পুলিশ অফিসার যে অভিযুক্ত ব্যক্তির দায়িত্ব গ্রহণ করিয়াছেন তাহার যৌক্তিকতা সুস্পর্কে উক্ত অনুরোধপত্রে যথেষ্ট তথ্য অবশ্যই থাকিবে এবং সাধারণতঃ একটি…