অতিরিক্ত ভাড়া দানের ব্যর্থতা অথবা অস্বীকৃতির দরুন অথবা একই আইনের ১১৩ ধারা অনুসারে অন্য অঙ্কের দাবির দরুন গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে কেবলমাত্র তখনই হাজতে পাঠান যাইতে পারে, যদি তাহারা জামিন দিতে ব্যর্থ হয় অথবা যদি তাহারা তাহাদিগকে প্রকৃত নাম ও ঠিকানা না জানায়। জালিয়াতির ইচ্ছা-সংক্রান্ত মামলাগুলি ১১৩ ধারায় পড়ে না, যাহা ১১২ ধারার মধ্যে অন্তর্ভুক্ত হইয়াছে। ভাষ্য গ্রেফতারকৃত ব্যক্তিকে কখন আটক রাখা যাইবে অষ্টম পরিচ্ছেদে থানা, তদন্ত ও মামলা দায়েরের পাশাপাশি একজন অপরাধীকে কখন হুলিয়া ব্যতীত গ্রেফতার এবং ইহার পর আটক রাখা যাইতে পারে সেই বিষয়ে উল্লেখ করা হইয়াছে।রেলওয়ে এক্ট ১৮৯০ এ অপরাধীর অপরাধের…