(ক) ঘোড়া বা টাট্রু ব্যবহার করা সম্ভব হইলে প্রত্যেক সার্কেল ইন্সপেক্টর বা থানার দায়িত্বে নিযুক্ত সাব-ইন্সপেক্টর সফরের উদ্দেশ্যে একটি কর্মোপযোগী ঘোড়া বা টাট্রু রাখবেন, কিন্তু মহকুমা বা থানার সর্বত্র ভাল সড়ক যোগাযোগের ব্যবস্থা থাকিলে তিনি উহার পরিবর্তে একটি বাইসাইকেল রাখিতে পারেন। [প্রবিধান ২১০ দেখুন] (খ) একজন পুলিশ অফিসার কেবলমাত্র বৃষ্টিপাতের সময় সফরের জন্য গরুর গাড়ি ব্যবহার করিতে পারেন। কিন্তু তিনি শুধু সেই সমস্ত জায়গায় গরুর গাড়ি ব্যবহার করবেন যেখানে ঘোড়া বা সাইকেল যোগে যাতায়াত করা সম্ভবপর নহে। ভাষ্য এই প্রবিধানটির কার্যকারিতা বর্তমানে আংশিক বিলুপ্ত। ঘোড়ার ব্যবহার এখন একেবারেই…