১৮৯০ সালের রেলওয়ে আইনের আওতায় প্রগ্রাহ্য অপরাধের ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারা অনুসারে রেল কোম্পানির স্টেশন মাস্টার অথবা অন্য দায়িত্বশীল অফিসার সাধারণভাবে এত্তেলাদাতা হইবেন। একটি প্রগ্রাহ্য অপরাধের ঘটনা যদি পুলিশের নজরে আসে এবং রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তা যদি সাধারণ ঘটনার ব্যাপারে তথ্য জানাইতে অস্বীকৃতি জানায় তাহা হইলে পুলিশ প্রথমে একটি এজাহার দাখিল করিবে এবং ফৌজদারী কার্যবিধির ১৫৭ ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট ইহার নির্দেশ স্থগিত রাখিয়া তদন্ত বিলম্বিত করিবেন। ভাষ্য আদালতে বিচারযোগ্য মামলা ঃ ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী স্টেশন মাস্টার অথবা কোম্পানির অন্যান্য দায়িত্বশীল…