রেলওয়ে এলাকার মধ্যে সংঘটিত সকল প্রাগ্রাহ্য অপরাধ নিবন্ধনভূক্ত হইবে এবং তাহার তদন্ত করবে রেলওয়ে আইনের পুলিশ। ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১০১ ধারার মামলু ব্যতিরেকে (দ্রষ্টব্য ৫৯০ প্রবিধান) একজন রেলওয়ে অফিসার কর্তৃক অভিযোগ দাখিলের জন্য অপেক্ষা করিবার প্রয়োজন নাই। ভাষ্য রেলওয়ে অপরাধ তদন্তের যোগ্য ব্যক্তি ঃ রেলওয়ে সীমানার মধ্যে সংঘটিত আদালতে বিচারযোগ্য অপরাধ তদন্তের জন্য যে কর্তৃপক্ষ বা ব্যক্তিকে ক্ষমতা অর্পণ করা হয় সেই সম্পর্কে প্রায়ই বিভ্রান্তি দেখা দেয়। ৫৮৮ ধারায় বলা হইয়াছে যে, রেলওয়ে সীমানার মধ্যে সংঘটিত অপরাধের নিবন্ধন ও তদন্ত রেলওয়ে পুলিশই করিবে: অপরাধ যদি রেলওয়ে অ্যাক্ট ১৮৯০-এর…