(ক) রেলওয়ে পুলিশ কনষ্টেবলগণকে পালাক্রমে পার্শ্ববতী জেলা পুলিশের থানায় মোতায়েন করা হইবে এবং ভারপ্রাপ্ত দারোগাগণ তাহাদিগকে রেলওয়ে অপরাধী অথবা অন্যান্য কু চরিত্রের লোকজনদের ব্যাক্তিগত চেহারার সহিত পরিচিত করাইবার ব্যবস্থা গ্রহণ করিবেন, ঐ সকল ব্যক্তিরা প্রায়ই অপরাধ করিবার জন্য রেলওয়েতে চড়ে। যদি রেলওয়ে পুলিশ অফিসারগণের প্রয়োজন পড়ে তাহা হইলে জেলা পুলিশের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ রেলওয়েতে কনষ্টেবলদের পরিবর্তে তাহাদের কয়েকজন কনষ্টেবল কে রেলওয়েতে মোতায়েন করিতে পারেন। (খ) যখন জেলা পুলিশ একটি ভ্রাম্যমাণ অথবা অন্যান্য দুর্বৃত্ত দলকে পর্যবেক্ষণ করে, যাহারা সতর্ক নজর এড়াইবার জন্য রেলপথ…