রেল পুলিশ সুপার যে জেলায় রেলওয়ে অপরাধী সাধারণতঃ বসবাস করে, উক্ত জেলায় পুলিশ সুপারের সহিত আলাপ করিয়া যদি তিনি মনে করেন যে, উক্ত অপরাধীর প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন তাহা হইলে তিনি পি ফরম নং ৮১-তে একটি কর্মলিপি খুলিবার জন্য নির্দেশ দিতে পারেন। জেলা পুলিশের থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মলিপি প্রনয়ন এবং রক্ষণাবেক্ষণ করিবেন এবং সংশ্লিষ্ট রেলওয়ে অফিসারের নিকট রাখিবেন, অথবা কর্মলিপির একটি অতিরিক্ত কপিতে তাহা লিপিবদ্ধ করিবেন। কোন কু-চরিত্রের ব্যক্তি, যেমন বাড়িতে থাকে না, অথবা সাজা হইয়াছে প্রভৃতি— এই জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যসমূহ তালিকায় অন্তর্ভুক্ত করিবার জন্য জেলা পুলিশের থানা রেল…