ভ্রাম্যমান রেলওয়ে অপরাধীদের তালিকা রেলওয়ে পুলিশ সুপারের দফতরে রাখিতে হইবে এবং তাহা সকল সময় হালনাগাদ রাখিতে হইবে, যেমন যেই সকল অপরাধীরা রেলওয়ে জেলার বিভিন্ন স্থানে অপরাধ সংঘটিত করিবার জন্য পরিচিত অথবা যাহাদেরকে সন্দেহ করা হয় এমন। যেখানে এমন ধরনের অপরাধীদের অপরাধ করিতে পারে বলিয়া ধারণা করা হয়, সেই সকল রেলওয়ে থানায় উক্ত তালিকা হইতে উদ্দৃতাংশ পাঠাইতে হইবে। এই তালিকায় অপরাধীদের বাসস্থান এবং ব্যক্তিগত বর্ননা এবং তাহাকে কোন মামলায় সাজা দেওয়া হইয়াছে অথবা সন্দেহ করা হইয়াছে উল্লেখ করিতে হইবে এবং তালিকা ব্যক্তির কার্যকলাপের উপর ভিত্তি করিয়াই রাখিতে হইবে, অপরাধীদের তালিকা রেল পুলিশের…