রেলওয়ে স্টেশনের নিকট বসবাসরত রেলওয়ে অপরাধী অথবা জেলা পুলিশ রেলওয়ে পুলিশকে যেই সকল অন্যান্য অপরাধীদের উপর নজর রাখিবার জন্য বাছাই করিয়াছে তাহাদিগের চেহারার সহিত পরিচিত হইবার জন্য রেলওয়ে পুলিশ অফিসারগণ তাহাদের স্থায়ী নিবাস পরিদর্শন করিবেন। এই উদ্দেশ্যে রেল পুলিশের অফিসারগণ যখন এমন ধরনের অপরাধীদের স্থায়ী বাসস্থানে যান তখন জেলা পুলিশের দারোগাদের সঙ্গে লইতে পারেন। ভাষ্য স্থায়ী বাসস্থান পরিদর্শন ঃ যেই সমস্ত অপরাধী রেলওয়ে সীমানার নিকটে বাস করে এবং যাহাদের উপর রেল পুলিশের নজর রাখা দরকার বলিয়া জেলা পুলিশ চিহ্নিত সকল স্থানে পরিদর্শনে যাওয়া আবশ্যক। অবশ্য এইরূপ সফরে, ফলপ্রসূ গোয়েন্দাবৃত্তির…