(ক) রেলওয়ে পুলিশ সুপার দেশের বাহিরে সাধারণতঃ অবস্থানরত কোন ব্যক্তির উপর নজর রাখিবার জন্য উক্ত ব্যক্তি যেই জেলায় অবস্থান করে উক্ত জেলায় পুলিশ সুপারের সহিত পূর্ববতী আলোচনা ব্যতিরেকে উক্ত ব্যক্তির উপর নজর রাখিবার জন্য নির্দেশ দিবেন না। জেলা পুলিশ সুপার রেল পুলিশ সুপারের সম্মতি ব্যতিরেকে রেলওয়ে পুলিশ মামলায় সংশ্লিষ্ট কোন ব্যক্তির উপর হইতে সতর্ক নজর রাখিবার ব্যবস্থা প্রত্যাহার করিবে না। (খ) কু-চরিত্রের অধিকারী ব্যক্তিদের উপর নজর রাখিবার ব্যাপারটি ষষ্ঠ পরিচ্ছেদ অনুসারে জেলা পুলিশের উপর থাকিবে। কোন কু-চরিত্র ব্যক্তির ট্রেন যোগে আগমন এবং প্রস্থানের ব্যাপারে নজর রাখিবার ব্যাপারটি সাধারণ রেলওয়ে…