(ক) একজন সুপারিন্টেন্ডেন্ট এক বৎসরে অন্যূন ১২০ দিন সফরে নিয়োজিত থাকিবেন। (খ) সার্কেল ইন্সপেক্টর মূলত ; একজন ট্যুরিং অফিসার তাই তিনি স্বীয় সার্কেলে সাধারনত ; বৎসরে অন্যূন ১৮০ দিন সফরে নিয়োজিত থাকিবেন।যে জেলার হেডকোয়ার্টারে কোন অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট নাই সেখানে হেডকোয়ার্টার সার্কেলে দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টরের ক্ষেত্রে উক্ত সর্বনিম্ন সফরকাল হ্রাস করিবার ক্ষমতা সুপারিন্টেন্ডেন্টের থাকিবে। ভাষ্য এই প্রবিধানে সুপারিন্টেন্ডেন্ট ও সার্কেল ইন্সপেক্টরের সফরের সর্বোচ্চ সময়সীমা নির্ধারিত হইয়াছে। 58. (a) A Superintendent shall spend at least 120 days on tour during the year.…