জেলা পুলিশ রেল এলাকার মধ্যে সংঘটিত অপরাধের প্রেক্ষিতে রেলের প্রাপ্ত মালামাল এবং অপরাধীদের গ্রেফতার করিবার তথ্য তৎক্ষণাৎ রেলওয়ে পুলিশকে জানাইবেন এবং এই সকল মালামাল ও অপরাধী দিগকে রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করিতে হইবে। একইভাবে, জেলা পুলিশকে মামলায় আসামীদের গ্রেফতারের খবর রেলওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে জেলা পুলিশকে জানাইবেন এবং জেলা পুলিশের নিকট মালামাল ও অপরাধী দিগকে হস্তান্তর করিবেন। যেকোন গুরুতর ব্যাপারে রেলওয়ে পুলিশ না আসা পর্যন্ত জেলা পুলিশ তদন্তের দায়িত্ব গ্রহণ করিবেন যখন মামলাটি তাহাদের নিকট হস্তান্তর করা হইবে। 578. The District Police shall give immediate information, to the…