রেলপুলিশের অফিসারগণ নিম্নোক্ত বিষয়গুলির ব্যাপারে জেলা পুলিশের সাহায্য চাহিবেনঃ۔ (১) যখন একটি মালের ওয়াগন অথবা শেড হইতে একটি বড় ধরনের চুরি হয়; (২) যখন দফায় দফুয়ি চুরি হইয়া থাকে, অথবা মালের ওয়াগন অথবা শেড, অথবা রেলওয়েকে বাহন হিসাবে দেওয়া মালামাল, অথবা রেল স্টেশনের চত্বর এবং গাড়ি হইতে চুরি যাওয়া রেলওয়ের সরঞ্জাম গাড়ির সাজ প্রভৃতি। ভাষ্য যে পরিস্তিতিতে জেলা পুলিশের সাহায্য চাইতে হইবেঃ রেলওয়ে পুলিশ কর্তৃক জেলা পুলিশের নিকট সর্বক্ষেত্রে সাহায্য প্রার্থনা করা বাঞ্চনীয় নহে।এই প্রসঙ্গে পুলিশ প্রবিধানের বিভিন্ন প্রবিধানে বিস্তারিত বিবরণ দেওয়া হইয়াছে। যে পরিস্থিতিতে রেল পুলিশ জেলা পুলিশের…