(ক) জেলা এবং রেল-পুলিশ একে অপরের সহিত অপরাধ সংঘটিত এবং মন্দ লোকজনদের চলাচল এবং বিশেষ করিয়া যেকোন ভ্রাম্যমান দুর্বৃত্ত দল অথবা লাইনে কর্মরত কুলিদের দলের মধ্যে এমন লোকজন রহিয়াছে যাহাঁদের মধ্যে অপরাধের ঝোক রহিয়াছে বলিয়া সন্দেহ হয়, এমন সকল বিষয়ে যোগাযোগ রক্ষা করিতে হইবে। (খ)রেল লাইনে এমন কোন ঘটনা ঘটিলে তাহা জেলার শান্তি বিঘ্নিত হইবে অথবা যেকোন অপরাধ প্রতিরোধ অথবা সনাক্ত করিবার ঘটনা সম্পর্কে রেলওয়ে পুলিশ স্থানীয় পুলিশ সুপারকে জানাইবেন। (গ)প্রতিদিন রেলওয়ে পুলিশ ইন্সপেক্টর তাহার দৈনিক প্রতিবেদন হইতে প্রগ্রাহ্য অপরাধ-সংক্রান্ত উদ্ধৃতাংশগুলি সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে পাঠাইবেন। (ঘ)একইভাবে…