(ক) যখন রেল-পুলিশের থানার এখতিয়ারভুক্ত একটি অপরাধের তদন্তের জন্য জেলা পুলিশের উপস্থিতি এবং সহযোগিতা প্রয়োজন হয়,তখন রেলওয়ে পুলিশ অফিসার উক্ত মামলার প্রয়োজনীয় যাবতীয় তথ্যসহ জেলা পুলিশের সহযোগিতার জন্য একটি অধিযাচনপত্র পাঠাইবেন এবং যে অফিসারের নিকট ঐ ধরনের সহায়তা প্রয়োজন , তিনি নিজেই তাহাতে অগ্রসর হইতে পারেন, যদি তিনি অন্য কোথায়ও ব্যস্ত থাকেন, তাহা হইলে ঐ ধরনের সহযোগীতা প্রদানের জন্য একজন অফিসারকে মোতায়েন করিবেন।যদি রেলওয়ে পুলিশের নিকট হইতে এই ধরনের উপস্থিতি এবং সহযোগীতা প্রয়োজন হয় তাহা হইলে একই বিধি প্রযোজ্য হইবে এবং জেলা পুলিশের থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা অধিযাচনপত্র পাঠাইবেন। (খ)যদি…