যেই সকল এলাকার এখতিয়ারের মধ্য দিয়া রেল-পুলিশের এলাকা গিয়াছে, রেলওয়ে দারোগগণ ব্যক্তিগতভাবে ঐ সকল অঞ্চলের জেলা পুলিশের থানার সকল দারোগাগণের সহিত ব্যক্তিগতভাবে পরিচিত হইবেন, যখনই সম্ভব হইবে তখনই থানাগুলিতে অনুষ্ঠিত সহযোগিতা বৈঠকে যোগ দিবেন। এবং যখনই তাহাদিগকে দায়িত্বের জন্য প্রয়োজন হইবে তখনই থানায় যাইবে এবং যদি সম্ভব হয় তাহা হইলে চার মাসে অন্ততঃ একবার থানায় যাইবেন। ভাষ্য রেল-পুলিশ ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরগণের দায়িত্ব ঃ রেলওয়ের সীমার মধ্যে সরকারী দায়িত্ব পালনার্থে রেলওয়ে পুলিশ ইন্সপেক্টরগণকে যেইখানেই নিয়োগ করা হউক তাহারা আইজি, ম্যাজিস্ট্রেট ও জেলা সুপারের অধীনে থাকিবেন। সকল এসডিএম…