রেল-পুলিশ সুপারগণ ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং জেলা পুলিশ সুপারগণের সহিত ব্যক্তিগতভাবে পরিচিত হইবেন এবং তাঁহাদের সহিত সর্বদা যোগাযোগ রাখিবেন,উপরোক্ত যেই সকল কর্মকর্তাদের এখতিয়ারভুক্ত এলাকার মধ্য দিয়া রেললাইন চলিয়া গিয়াছে রেল-পুলিশ সুপার তাহাদের সহিত যোগাযোগ রাখিবেন। তিনি অপরাধ দমন এবং সনাক্তকরণ সংক্রান্ত ব্যাপারে আলোচনার লক্ষ্যেই প্রত্যক বৎসর তাহাদের সহিত কমপক্ষে একবার দেখা-সাক্ষাৎ করিবার ব্যবস্থা করিবেন। ভাষ্য রেলওয়ে পুলিশ সুপারের দায়িত্ব ঃ রেলওয়ে পুলিশ প্রশাসনে রেলওয়ে পুলিশ সুপারিন্টেভেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রহিয়াছে। এই প্রবিধান মোতাবেক রেল পুলিশ সুপার হইতেছেন,রেল- প্রশাসন এবং…