(ক)রেলওয়ে পুলিশ রেলওয়ের কর্মকর্তা অথবা কর্মচারীদের দায়িত্ব পালনের ব্যাপারে হস্তক্ষেপ করিবেন না, যদি কর্তব্য অবহেলার জন্য রেলওয়ের যেকোন কর্মচারী তাহাদিগকে অভিযোগ করেন, তাহা হইলে তাহারা আলোচনায় শরিক হইবেন না। (খ)তাহারা সকল ধরনের বাকবিতণ্ডা অথবা কলহ এড়াইয়া চলিবেন। দণ্ডবিধির ৩৫৩ ধারা অনুসারে পুলিশ অফিসার হিসাবে কর্তব্য পালনের সময় যদি তাহারা প্রহৃত হন,তাহা হইলে তাহারা হামলাকারীকে গ্রেফতার করিবার জন্য তাহাদের আইনগত ক্ষমতা কাজে লাগাইতে পারেন। (গ)রেলওয়ের জেনারেল ম্যানেজারদের মধ্যে আলোচনার ভিত্তিতে সাব্যস্ত হইয়াছে যে, রেলওয়ে এবং পুলিশ বিভাগের অফিসারগণ এবং কর্মচারীদের মধ্যে মতপার্থক্য এবং…