(ক)রেল-পুলিশ বাহিনী রেলওয়ের সকল কর্মচারী এবং রেল কর্তৃপক্ষ যথাযথ সম্মান করিবেন। পুলিশ অফিসারগণ উচ্চ পদমর্যাদার কর্মকর্তাদের স্যালুট করিবেন। (খ) একজন রেলওয়ে পুলিশ অফিসার, তিনি রেলওয়ের যে প্রশাসনের সহিত সম্পৃক্ত, তিনি তাহাদের সহিত সম্প্রীতি বজায় রাখিবার জন্য যথাসাধ্য সর্বাত্মক প্রয়াস চালাইবেন এবং রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার অনুরোধের ব্যাপারে স্বতন্ত্র গুরুত্ব দিবেন। সন্দেহজনক ব্যাপারে, যদি সম্ভব হয় তাহা হইলে উক্ত অনুরোধের ব্যাপারে তিনি তাহার উধ্বতন কর্মকর্তাকে জানাইবেন। যেহেতু ইহাতে পুলিশ সংশ্লিষ্ট, তাই ব্যাপারগুলির চূড়ান্ত কর্তৃপক্ষ হইল পুলিশের মহাপরিদর্শক এবং যদি প্রয়োজন পড়ে…