যখন মহামান্য সর্বাধিনায়ক রেলযোগে ভ্রমন করিবেন তখন রেলওয়ে পুলিশ সুপার নিম্নোক্ত নির্দেশনাবলী প্রতিপালন করিবেন ঃ (১) যদি না বিশেষভাবে চাওয়া হয় তাহা হইলে ট্রেনে কোন রক্ষীদল দেওয়া হইবে না । (২) মহামান্য সর্বাধিনায়ক যেই সকল স্টেশন হইতে রেলগাড়িতে চড়িবেন অথবা নামিবেন সেই সকল স্টেশনে একজন ইন্সপেক্টর যথেষ্ট সংখ্যক পুলিশসহ থাকিবেন মহামান্য সর্বাধিকনায়কের বৃহৎ কক্ষের (সেলুন) সামনের জায়গা ফাঁকা রাখিবার জন্য এবং যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করবেন; (৩) যেই সকল স্টেশনগুলিতে বিশেষ ট্রেনসমূহ থামে না সেইখানে এই ধরনের কোন ব্যবস্থার প্রয়োজন নাই; (৪) যেই সকল স্টেশনে যাত্রাপথে বিশেষভাবে যাত্রাবিরতি করা…