ক) মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যদের সফরের সময় নিম্নোক্ত নির্দেশনাসমূহ রেলওয়ে পুলিশ কর্তৃক প্রতিপালিত হইবেঃ ১) রেলওয়ে পুলিশ সুপার সংশ্লিষ্ট বিভাগ হইতে একজন মাননীয় মন্ত্রীর সফরের জানাইবেন; (২) যেই সকল স্টেশনে ট্রেন থামিবে, সেখানকার অশোভন কোন কিছু দেখিয়া মাননীয় মন্ত্রী মহোদয় যাহাতে উত্যক্ত না হন, স্টেশনের প্লাটফর্ম কর্মচারীগণ সেইদিকে খেয়াল রাখিবেন, বিশেষ করিয়া ভিক্ষুক অথবা যেই সকল ব্যক্তিগণ দরখাস্ত পেশ করিতে পারেন এমন লোকজনের প্রতি বিশেষ নজর দিতে হইবে। (৩) মাননীয় মন্ত্রী মহোদয় যেই সকল স্টেশন হইতে ট্রেনে উঠিবেন অথবা ত্যাগ করিবেন অথবা যেই সকল জংশন এবং ঘাটে পরিবর্তন হইবে সেইখানে সম্ভব হইলে…