রেলওয়ের পুলিশ সুপার গুরুত্বপূর্ণ যাত্রীবাহী টেনে ভ্রমণের সময় অথবা যেই সকল ট্রেনে প্রায়ই অপরাধমূলক ঘটনা ঘটে সেই সকল ট্রেনগুলিতে ট্রেন রক্ষী মোতায়েন করিবেন। তাহারা সাধারণ পোশাক পরিবেন এবং ট্রেন ভ্রমনকালে অপরাধী অথবা পাইলে তাহার উপর নজর রাখিবেন (যদি না একটি প্রগ্রাহ্য অপরাধ ঠেকাইতে গিয়া তাহাকে গ্রেফতার করিবার প্রয়োজন পড়ে) এবং তাহারা যখন প্রথম একটি রেলওয়ে পুলিশ থানা অতিক্রম করিবেন। সেই সময় ঘটনাটি তাহাদিগকে জানাইবেন। স্টেশনে গাড়ি থামিবার সময় তাহারা টেনের উভয় পার্শ্বে নজর রাখিবেন ; এবং প্লাটফর্মে উপস্থিত যেকোন রেলওয়ে অপরাধ সম্পর্কে জেলা পুলিশ কনষ্টেবলের সহিত তথ্য বিনিময় করিবেন, এই…