(ক) যে সকল অফিসারগণ গুরুত্বপূর্ণ মামলার তদন্তকার্য তদারক করিয়াছেন গকে তদারকির সময় উদঘাটিত গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞাপনের জন্য আদালতে সাক্ষ্য দিতে উৎসাহিত করা উচিত। (খ) তদারকি কার্যে নিয়োজিত অফিসার ১৯৭ প্রবিধানে ইন্সপেক্টরগণের জন্য নির্ধারিত ফরমে একটি ব্যক্তিগত ডায়েরী সংরক্ষণ করিবেন এবং তিনি কিভাবে তদন্তকার্য তদারক করিয়াছেন, সাক্ষীদের নিকট কোন প্রশ্ন জিজ্ঞাসা থাকিলে, তাহার সামনে কাহাকেও সনাক্ত করা হইয়া থাকিলে সেই সমস্ত এবং সাক্ষ্যদানের পূর্বে নিজের কতর্ব্য বিষয়গুলিকে ঝালাই করিয়া লইতে প্রয়োজনীয় বিষয় সমূহ উহাতে টুকিয়া রাখিবেন । (গ) তদারকি কার্যে নিয়োজিত অফিসার নিজে কোন মামলার তদন্তে…