(ক) একজন প্লাটফর্ম সার্জেন্টদের দায়িত্ব নিম্নরূপঃ (১) যাত্রীবাহী ট্রেনের আগমন ও প্রস্থানের সময় উপস্থিত থাকা এবং স্টেশনে শৃংখলা বজায় রাখা; (২) সন্দেহজনক লোকজনদের সন্ধান করা এবং তাঁহাদের আগমন ও প্রস্থান সম্পর্কে রিপোর্ট করা; (৩) স্টেশন এলাকার মধ্যে যানবাহন নিয়ন্ত্রণ করা এবং লংঘনকারীদের ব্যাপারে স্থানীয় রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট রিপোর্ট করা; (৪) সকল খালি গাড়ির তল্লাশি চালান এবং সেই সকল তল্লাশি চালাইবার সময় প্রাপ্ত সকল মালামাল স্টেশন মাস্টারের নিকট হস্তান্তর করা এবং সেইজন্য তাহার নিকট হইতে রসিদ লওয়া; (৫) কুচকাওয়াজরত বাহিনীকে পরিচালনা করা এবং তাহাদিগকে অস্ত্রচালনা শিখাইবার…