(ক) প্লাটফর্ম ইন্সপেক্টরদের দায়িত্বসমূহ নিম্নে দেওয়া হইল ঃ (১) সার্জেন্টসহ প্লাটফর্মকর্মচারীগণের কাজের বরাদ্দ এবং তদারক করা; (২) গুরুত্বপূর্ণ ট্রেনসমূহ স্টেশনে থাকাকালে উপস্থিত থাকা এবং স্টেশনে শৃংখলা বজায় রাখা; (৩) রেলওয়ে প্রাঙ্গণের মধ্যে যানবাহন ব্যবস্থার তদারকি করা; (৪) তাহার আওতাভুক্ত বাহিনীর কুচকাওয়াজ এবং শৃংখলা দেখাশোনা করা এবং ব্যারাকাসমূহ পরীক্ষা করা যাহাতে সেইগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন ও ছিমছাম রাখা হয়; (৫) থানা পরিদর্শনের নিমিত্ত এবং কুচকাওয়াজরত বাহিনীকে নির্দেশনা প্রদান এবং অস্ত্র চালনা শিখিবার জন্য সার্জেন্টদের মোতায়েন করা; (৬) অন্ত্র ও গোলাবারুদের যত্ন ও হেফাজত ইত্যাদি করা;…