(ক) রেলওয়ে পুলিশের সার্কেল সহকারী সুপারের দায়িত্ব এবং কর্তব্য জেলা পুলিশের সার্কেল সহকারী সুপারগণের মত একই রকমের হইবে। তিনি রেলওয়ে কর্তৃপক্ষের সহিত সুসম্পর্ক গড়িয়া তুলিবার জন্য বিশেষভাবে প্রয়াস চালাইবেন এবং রেলওয়ের সকল কর্মচারীদের সম্পর্কে একটি পরিষ্কার ধারণা গড়িয়া তুলিবেন। (খ) তাহার সার্কেলে যেকোন বড় ধরনের দুর্ঘটনা ঘটিলে তিনি তাহা সুপারকে জানাইবেন এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলে তাহা মেরামত করাইবেন। (গ) তিনি পি ফরম নং ১২৮-এ তাহার মাসিক পরিদর্শনের বিবরণ পেশ করবেন। ভাষ্য রেলওয়ে সার্কেল সহকারী সুপারের দায়িত্বঃ এই ধারায় রেলওয়ে পুলিশ সার্কেল সহকারী সুপারের ক্ষমতার বর্ণনা করা হইয়াছে। সহকারী…