রেলওয়ের মালামাল দিবা-রাত্রি পাহারা দেওয়ার জন্য রেলওয়ে পুলিশকে ডাকা যাইবে না, এবং তাহাদিগকে মালামালের কমতি অথবা হারাইবার ব্যাপারে হস্তক্ষেপেরও প্রয়োজন নাই, অথবা মালামালের ওয়াগনসমূহের সীলমোহর পরীক্ষার জন্য ডাকা যাইবে না, যদি না তাহাদের নিকট একটি প্রগ্রাহ্য অপরাধ হইয়াছে বলিয়া যুক্তিসঙ্গত সন্দেহের উদ্রেক হয়। এইগুলি রেলওয়ে দিবা-রাত্রি প্রহরা কর্মচারীদেরই দায়িত্ব, তবে যখন প্রয়োজন পড়িবে তখন রেলওয়ে পুলিশ তাহাদিগকে সহায়তা করিবে। [দ্রষ্টব্য ৫৯৫ প্রবিধান] ভাষ্য রেল-পুলিশ এবং হারান মাল ঃ এই প্রবিধান অনুযায়ী কেবলমাত্র ব্যতিক্রমধর্মী পরিস্থিতিতে রেলের সম্পত্তি পাহারা কিংবা মালামাল হারাইবার…