(ক)রেলওয়ে পুলিশ রেলওয়ের এলাকার মধ্যে মৃত সকল ব্যক্তির বেওয়ারিশ লাশের দাফন অথবা অন্ত্যেষ্টিক্রিয়া সুঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করিবার লক্ষ্যে পরলোকগত ব্যক্তির জাতীয়তা ও ধর্মানুসারেই সম্পাদনা করিবেন। এই সকল ব্যক্তির মালামাল উক্ত বিষয়ের সাধারণ বিধি অনুসারে বিচারকের নিকট প্রেরণ করা হইবে এবং লাশ দাফন অথবা অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত যাবতীয় খরচ উক্ত জেলার ম্যাজিস্ট্রেট বহন করিবেন। মেডিক্যাল অফিসারগণ এবং সাব-অ্যাসিস্ট্যান্ট সার্জনদের নিকট রেলওয়ে পুলিশ আবেদন করিলে রেলওয়ে কর্তৃক নিয়োজিত ডোমদের সেবা পাওয়া যায়। প্রত্যেক লাশের জন্য ডোমদেরকে সর্বোচ্চ ৮ টাকা পরিশোধ্য এবং মুখ্য অডিটর তাহা…