(ক) রেলওয়ের সকল বিভাগ এবং জনগণ যখন রেলওয়ে পুলিশের শরণাপন্ন হইবে, তখন তাহারা তাহাদিগকে সম্ভাব্য সকল প্রকারের সহায়তার জন্য আগাইয়া যাইবেন, তবে সম্ভাব্য সকল সহায়তা তাহাদের পুলিশী দায়িত্বের সহিত অসঙ্গতিপূর্ণ হইবে না। (খ) রেলওয়ের কর্মচারী অথবা জনসাধারণ কর্তৃক রেলওয়ে বিধি এবং উপবিধির যেকোন ভগ্নাংশ লংঘিত হইলে পরে অথবা ১৮৯০ সালের রেলওয়ে আইন অনুসারে যেকোন অ-প্রগ্রাহ্য অপরাধ করা হইলে রেলওয়ে পুলিশ তাহা তাৎক্ষণিকভাবে স্টেশন মাস্টারকে জানাইবেন। এমন ধরনের যেকোন ঘটনা ঘটিলে পরে স্টেশন মাস্টারের গৃহীত ব্যবস্থার সহিত তাহা সাধারণ ডায়েরী এবং দৈনিক প্রতিবেদনে লিপিবদ্ধ করিতে হইবে। (গ) যাহাতে কোন ধরনের…