(ক) রেলওয়ে পুলিশ বাহিনীর জওয়ানরা বরাদ্দ বিবরণী অনুসারে ‘অপরাধ এবং ‘শৃংখলা শাখা অনুসারে বিভক্ত থাকিবে এবং প্রতিটি শাখাকে নিম্নোক্ত নিয়মানুসারে সাধারণতঃ তাহাদের নিজেদের দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হইবে। বিলিবন্দেজ রেজিস্টারে প্রত্যেক শাখাকে স্বতন্ত্রভাবে দেখাইতে হইবে এবং যখন একজন রিক্রুটকে তালিকাভুক্ত করা হয়,তখন জেলার আদেশে তাহাকে শাখায় লওয়া হইয়াছে তাহা বলিতে হইবে। এক শাখায় কর্মরত অফিসারকে জন্য শাখায় বদলি করা যাইতে পারে। (খ) রেলওয়ে শৃংখলা পুলিশ-এর ব্যয়ভার বহন করে তেমনিভাবে অপরাধ শাখায় অন্তর্ভুক্ত তত্ত্বাবধানকারী কর্মচারীদের ব্যয়ের চার ভাগের এক ভাগ রেলওয়ে বহন করে । শৃংখলা…